
(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৫১ অপরাহ্ন
দেশের পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরায় ‘ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা-২০২৫’ লাভ করেছেন রাঙ্গামাটির লেখক ও সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার দশজন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ফেলোশিপ প্রাপ্তরা অর্থ চেক ও সনদ লাভ করেন। পর্যটন বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ এতে উপস্থিত ছিলেন।
ইয়াছিন রানা সোহেল বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ও বিভিন্ন জাতীয় দৈনিকের রাঙ্গামাটি প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ২০১২ সালে পার্বত্য অঞ্চলের প্রথম ট্যুর গাইড রূপের রানী প্রকাশ করেন এবং পাহাড়ের পর্যটন বিষয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে আসছেন।
ফেলোশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মোট ৩০টি প্রতিবেদন তৈরি করেছেন।