banglahour

আজ ফুলবাড়ী ট্রাজেডি দিবস

সারাদেশ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৫৩ অপরাহ্ন

২৬ আগস্ট, ২০০৬ সালের ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজ। দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস জাতীয় কমিটির ডাকে এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে তৎকালীন বিডিআর গুলিতে তিন কলেজছাত্র নিহত হন এবং শতাধিক আন্দোলনকারী আহত হন।

ফুলবাড়ীতে কয়লাখনির বিরুদ্ধে স্থানীয় জনগণের দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে ২০০৬ সালের এই দিনে সংঘটিত হয় এই রক্তক্ষয়ী ঘটনা। চলমান কয়লা উত্তোলন প্রকল্পের কারণে ফুলবাড়ীসহ আশপাশের এলাকায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে, কৃষি ক্ষতিগ্রস্ত হবে এবং জনবসতি স্থানান্তরের আশঙ্কা দেখা দেয়। এই প্রস্তাবিত কয়লাখনির বিরুদ্ধে ফুলবাড়ী রক্ষা কমিটি গঠন করে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন।

২৬ আগস্ট আন্দোলনে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন। মিছিল ও সমাবেশ চলাকালীন তৎকালীন বিডিআর গুলি চালায়, যাহাতে তিনজন নিহত ও শতাধিক আহত হন। আন্দোলন পরবর্তী সময়ে ফুলবাড়ী আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে। পরে ৩০ আগস্ট ৬ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা আংশিক বাস্তবায়িত হলেও এখনও অনেক দাবির পূরণ বাকি রয়েছে।

ফুলবাড়ী শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠন আজ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল