banglahour

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৫৫ অপরাহ্ন

গত ২৫ আগস্ট বিকেলে সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়।
কাঁকড়া পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোট ফেলে পালিয়ে যায়; কেউ আটক করা যায়নি।
জব্দকৃত কাঁকড়াগুলো কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল