banglahour

ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

অপরাধ | বাগেরহাট প্রতিনিধি:

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৯:৫১ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার নুপুর আক্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। বর্তমানে তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন।

ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বাসে অভিযান চালানো হয়। এ সময় নওয়াপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বাসে তল্লাশি চালিয়ে নুপুরের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নুপুরের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল