banglahour

পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

সারাদেশ | পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৯:৫৮ অপরাহ্ন

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। পরে একটি শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফরহাদ হোসেন, আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. মনোয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সাহিদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দীন, নিউট্রিশন ইন্টারন্যাশনালের এস এম রাকিবুল ইসলাম এবং দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম প্রমুখ।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ব্রেস্টফিডিং কর্নার সচল করা, মাতৃদুগ্ধ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং নিয়ে জনসচেতনতা বৃদ্ধি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল