banglahour

জাতির বিবেক হচ্ছেন সাংবাদিকগণ- সংস্কৃতি প্রতিমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৫:১০ অপরাহ্ন

ঢাকা: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন বীর মুক্তিযোদ্ধাগণ আর জাতি গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকগণ। তেমনিভাবে জাতির বিবেক হচ্ছেন সাংবাদিকগণ। 

প্রতিমন্ত্রী আজ রবিবার (১২ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে জনগণকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর বর্তায়। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আমার বিশ্বাস।  

প্রধান অতিথি বলেন, সাংবাদিকগণ মূলধারার সংবাদের পাশাপাশি দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেন। সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এটা সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার নিদর্শন বলে আমি মনে করি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন এর সভাপতি সফিক রহমান ও বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী খান। (ফয়সল হাসান) সিনিয়র তথ্য অফিসার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল