banglahour

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:০৭ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ৪৭ জনকে টিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের হাতে ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকা নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামসহ ভুক্তভোগী পরিবারদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই টিন ও নগদ অর্থ উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

উপকারভোগী এক নারী বলেন, এই সময় আমি নগদ টাকা ও একটি টিন পেয়ে খুবই উপকৃত হলাম। এখন এই টিন দিয়ে আমার ঘর তৈরি করতে পারব। অফিসারদের ধন্যবাদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল