
(১১ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:৫১ অপরাহ্ন
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দেশি-বিদেশি চক্র নির্বাচনের পরিবেশ নষ্ট করে গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাচ্ছে। কিন্তু জনগণের ঐক্য ও ভোটাধিকারই এই ষড়যন্ত্রের মোকাবিলা করবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্য অপরিহার্য। কোনো অপশক্তি, ভয়ভীতি বা মিথ্যা অপপ্রচার ঐক্যবদ্ধ মানুষের শক্তির কাছে টিকতে পারবে না। যেমন ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীরা ব্যর্থ হয়েছিল, আজও তারা ব্যর্থ হবে।”
সভায় থানা বিএনপির সভাপতি এডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াসের পরিচালনায় সভাপতিত্বে সভায় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, থানা ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন বিষয়েও আলোচনা করা হয়।