
(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ১২:০২ পূর্বাহ্ন
রাজধানীর স্টাফ কোয়ার্টার ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে ব্রিজের দুপাশ দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, যার কারণে পথচারী ও যানবাহনের চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।
স্থানীয়রা জানায়, ফুটপাত ও রাস্তার বেশিরভাগ অংশ দখল হওয়ায় অফিসযাত্রী, স্কুল-কলেজ শিক্ষার্থী এবং রোগীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন। প্রশাসনের মাঝে মাঝে অভিযান হলেও দোকানপাট আবার দ্রুত দখল নিয়ে আসে।
ভুক্তভোগীরা দাবি করেছেন, দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে ব্রিজটি মুক্ত করতে হবে এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে, নইলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।