banglahour

খুলনায় তেল ডিপোর সড়ক মেরামতে বাধা, শ্রমিক ও স্থানীয়দের বিক্ষোভ

সারাদেশ | ব‌্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ১২:৫০ অপরাহ্ন

খুলনায় সরকারি তেল ডিপোর সড়ক মেরামতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ট্যাংকলরি শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

আজ (বুধবার) বেলা ১১টার দিকে সরকারি যমুনা তেল ডিপোর প্রবেশদ্বারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিক, শ্রমিক নেতা এবং স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভে অংশ নেন।

শ্রমিক নেতারা জানান, যমুনা ও মেঘনা তেল ডিপোর একমাত্র যাতায়াত সড়কটি (প্রায় পৌনে এক কিলোমিটার) চলতি বছরের জুন মাসে খুলনা সিটি কর্পোরেশন নতুন করে নির্মাণকাজ শুরু করে। কিন্তু সড়কের একটি দোকানের সামনে এসে হঠাৎ করেই কাজ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রতিদিন ডিপোতে জ্বালানি তেল নিতে আসা শত শত ট্যাংকলরি ও তেলবাহী যানবাহন চরম ভোগান্তিতে পড়ছে। পথচারীরাও পোহাচ্ছেন দুর্ভোগ।

বিক্ষোভে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলি আজিম, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজুসহ স্থানীয়রা। তারা অভিযোগ করেন, প্রতিদিন প্রায় ৩০০ ট্যাংকলরি এ সড়ক ব্যবহার করে। অথচ একটি প্রভাবশালী পক্ষ রাস্তার জমি নিজেদের সম্পত্তি দাবি করে জোরপূর্বক কাজ বন্ধ করে রেখেছে।

এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী এফ. এম. ফয়সাল বলেন, “একজন স্থানীয় বাড়িওয়ালা হুমকি দিয়ে প্রায় ৫০ ফুট অংশে রাস্তার কাজ করতে বাধা দিচ্ছেন। এ কারণে নির্মাণ কাজ আটকে আছে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল