banglahour

ভৈরবে উন্মুক্ত জলাশয় ও প্লাবন ভূমিতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

সারাদেশ | ভৈরব প্রতিনিধি, এম এ হালিম

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ২:৩৪ অপরাহ্ন

ভৈরবে উন্মুক্ত জলাশয় ও প্লাবন ভূমিতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে জোয়ানশাহী হাওর ও উপজেলা পরিষদ পুকুরে ৫১৫ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সমবায় কর্মকর্তা রুবাইয়াত বেগম, পাট উন্নয়ন কর্মকর্তা সিহাব উদ্দিন এবং শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর-রশিদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি – এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের অংশ হিসেবে আজ ৫১৫ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। তিনি সবাইকে মাছগুলো বড় হওয়ার সুযোগ দিতে যত্নবান হওয়ার আহ্বান জানান। শবনম শারমিন আরও বলেন, মাছে-ভাতে বাঙালী। তাই দেশীয় মাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল