
(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৩:৪৮ অপরাহ্ন
ঝিনাইদহে হেযবুত তাওহীদীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আজ সকালে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল চলমান সংকট নিরসন ও তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আলোচনা করা।
সম্মেলনের সভাপতিত্ব করেন হেযবুত তাওহীদীর ঝিনাইদহ জেলা সভাপতি আজমল হোসাইন। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।
উল্লেখ্য, এর আগে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ছিল।