banglahour

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

সারাদেশ | রিফাত রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৩:৫২ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের পৌর পশুহাটের কাছে চলন্ত ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি আব্দুর রাজ্জাক (৪৫) আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আব্দুর রাজ্জাক কাজ শেষে তার বাইসাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘাতক ট্রাক জব্দ করা হলেও, চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল