banglahour

রাজবাড়ীতে বিশেষ অভিযানে ১৩ জুয়ারিসহ ১৯ জন গ্রেফতার

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৪:৫৯ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩ জুয়ারিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতের পর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলতে থাকা ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার আরও ৬ আসামিকেও গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

গ্রেফতারকৃতদের নাম

১. মোঃ সুজন চৌধুরী (৩২), পিতা- আঃ কুদ্দুস চৌধুরী
২. আঃ সালাম মন্ডল (২৮), পিতা- আঃ রহিম মন্ডল
৩. আব্দুল মন্ডল (৩৮), পিতা- মৃত চাঁদ আলী মন্ডল
৪. মোঃ আলীম মিয়া (৩৫), পিতা- মোঃ হোসেন আলী
৫. মোঃ ওলিদ মন্ডল (২৯), পিতা- মোঃ জামাল মন্ডল
৬. মোঃ আহাদুল চৌধুরী (৪০), পিতা- আবু সাইদ চৌধুরী
৭. আবু কালাম মন্ডল (৪০), পিতা- চাঁদ আলী মন্ডল
৮. রাসেল ফকির (২৮), পিতা- আঃ রাজ্জাক ফকির
৯. মোঃ রেজাউল মন্ডল (৪৫), পিতা- মৃত জসিম উদ্দিন
১০. মোঃ মোহন মিয়া (৩৫), পিতা- মৃত মোস্তাফা মিয়া
11. তোফাজ্জেল হোসেন ওরফে তুফান মন্ডল (৩৫), পিতা- চাঁদ আলী মন্ডল
12. সজীব মুন্সি (২৫), পিতা- মোঃ সাবু মুন্সি
13. আলম শিকদার (৩৪), পিতা- মৃত ছানার উদ্দিন

সকলেই রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাসিন্দা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল