banglahour

কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত আটক

সারাদেশ | হিজলা (বরিশাল) প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৭:১৮ অপরাহ্ন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসামগ্রীসহ এক দুর্ধর্ষ আন্তজেলা ডাকাতকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা কোস্টগার্ড ও মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ কোস্টগার্ডের একটি দল যৌথভাবে দড়িরচর খাজুরিয়া এলাকায় এ অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকে ডাকাত নাইম (২৯) কে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, বিদেশি মুদ্রা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

আটক নাইম ও উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. সিয়াম উল হক সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল