banglahour

পিরোজপুরে জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আলোচনা সভা

সারাদেশ | মো:মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৭:২৫ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে কলেজের সিনিয়র প্রভাষক শিউলি খানম, সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন নজরুল কেবল বিদ্রোহী কবিই নন, তিনি সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর রচনা আজও আমাদের স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য থেকে শক্তি ও দিকনির্দেশনা নিতে হবে। কারণ নজরুলের কবিতা ও গান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষে শক্ত ভিত্তি গড়ে তোলে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল