banglahour

বীরগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১২:২১ পূর্বাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত এ কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও এসডিএফ’র প্রতিনিধিরা অংশ নেন।

এসডিএফ দিনাজপুর জেলা ব্যবস্থাপক শাহ্ মো. শাহদৎ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। প্রধান আলোচক হিসেবে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু রাহাত মো. রকনুজ্জামান।

বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, উপকারভোগীদের জন্য এসডিএফ পরিচালিত কার্যক্রম ও এর সুফল তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল