banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা

সারাদেশ | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১:০২ পূর্বাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে রোডম্যাপ তৈরি করেছি, সেটি আগামীকাল আপনাদের জানানো হবে। আমি ঢাকার বাইরে থাকার কারণে কিছুটা দেরি হয়েছে। বিষয়টি এখন আমার টেবিলে আছে। তাই আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব আজ এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছেন।

ইসির রোডম্যাপে অন্তর্ভুক্ত রয়েছে—দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি এবং নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল