banglahour

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার

অপরাধ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান গ্রহণ করে তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় মাওলারপাড় ব্রিজের পশ্চিম পাশে বড়ই গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ‘মেড ইন ইউএসএ’ লেখা একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল