banglahour

পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

অপরাধ | পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৯ অপরাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ব্যাংকের নাইটগার্ড খাবারের জন্য বাইরে গেলে কিছুক্ষণ পর ভেতরে আলো ও শব্দ টের পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ব্যাংক ম্যানেজার, স্থানীয়রা ও পুলিশকে খবর দেন।

পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকে প্রবেশ করে সহিদুলকে আটক করা হয়। তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া ব্যাংকের টাকা রাখার ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্ন পাওয়া যায়।

আটক সহিদুল হক ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্রু মোহাম্মদের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে সহিদুল বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন। রাতে সবাই চলে যাওয়ার পর ভল্ট ভাঙার চেষ্টা করেন। তবে নাইটগার্ডের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল