banglahour

নড়াইলে অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে নার্সের টিকটক ভিডিও ভাইরাল

সারাদেশ | মির্জা রন্টু, নড়াইল প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৫ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হয়েছেন ওই ক্লিনিকের নার্স প্রিয়া। বুধবার (২৭ আগস্ট) রাতে করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টিকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন। টিপু সুলতান নামে একজন মন্তব্যে লিখেছেন, একজন রোগী অজ্ঞান অবস্থায় সিজার হচ্ছে, আর সেটা ভিডিও করে ছাড়ছে এর নামে মামলা হওয়া উচিত। রফিকুল ইসলাম নামে অপর একজন মন্তব্য করেন, নার্সটিকে পেশা থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ক্লিনিক কর্তৃপক্ষকেও এর দায় নিতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া নামের ওই নার্স নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের মোসাব শেখের মেয়ে। রোগীর অচেতন অবস্থায় ভিডিও করে টিকটকে আপলোড করায় ক্লিনিক কর্তৃপক্ষও সমালোচনার মুখে পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রিয়া নিজেই তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। ক্লিনিকের মালিক সেলিমও বিষয়টি স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।

অন্যদিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। সেখানে মুমূর্ষু রোগীকে রেখে টিকটক করা সীমাহীন দায়িত্বহীনতা ও গুরুতর অপরাধ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল