banglahour

হাসিনা আরও পাঁচ মাস ক্ষমতায় থাকলে আমি বেঁচে থাকতাম না: সালাম পিন্টু

সারাদেশ | টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৫ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরও চার-পাঁচ মাস ক্ষমতায় থাকতেন, আমি আজ বেঁচে থাকতাম না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুল ইসলামের অকাল মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে অসংখ্য মানুষ শেখ হাসিনার নিপীড়নে প্রাণ হারিয়েছে। আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, তবে তাদের দোসররা এখনও নির্বাচনে নানা বাধা সৃষ্টি করছে।

সালাম পিন্টু আরও বলেন, আমাদের দলে কিছু স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের লোক ঢুকে পড়েছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। যে গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্র রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং মাদক ঢুকিয়ে যুবসমাজকে বিপথে নেওয়া হয়েছে।

স্মরণসভায় টাঙ্গাইল জেলা কৃষকদলের আহ্বায়ক দীপু হায়দার খান, সদস্য সচিব ভিপি শামীম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফা, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল