banglahour

সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৭ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সিলেটের দুই জামায়াত নেতাকে সাদাপাথর লুটকাণ্ডে জড়ানো হয়েছে। এ ঘটনায় আমাদের নেতাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আসল দায় প্রশাসনের।

বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি নগরীর কোর্টপয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাপ্ত হয়।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের পতন হলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা জামায়াতকে কলুষিত করতে নানা ঘৃণ্য খেলায় লিপ্ত। প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় এখনো স্বৈরাচারের দোসররা সক্রিয়।

এছাড়াও বক্তারা উল্লেখ করেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আড়ালে আওয়ামী লীগের সমর্থকরা মাঠের রাজনীতিতে সক্রিয়, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের হেয় করা হচ্ছে, এবং সাদাপাথর লুটের ঘটনায় জামায়াত নেতাদের জড়ানো হচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল