banglahour

রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন ও মানববন্ধন

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৫ অপরাহ্ন

রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষক আবু হানিফের ওপর স্থানীয় বিএনপি নেতা ও ছাত্রদল নেতাদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) আবু হানিফের ওপর দুই দফায় হামলা চালানো হয়েছিল। গুরুতর আহত শিক্ষকের চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান ঘটনাটি নিন্দনীয় উল্লেখ করে জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল