banglahour

মুক্তাগাছায় অর্গানিক ভেজিটেবল ও কম্পোস্ট প্রডাকশন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৮:১০ অপরাহ্ন

মুক্তাগাছায় আমরা পারি এন্টারপ্রাইজের উদ্যোগে, আইএসআইএসসি সহযোগিতা ও ILO-এর প্রগ্রেস প্রকল্পের আর্থিক সহায়তায় ছয় মাসব্যাপী অর্গানিক ভেজিটেবল ও কম্পোস্ট প্রডাকশন প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের নারী, যুবক ও প্রতিবন্ধীসহ ৪০ জন শিক্ষানবিশ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমরা পারি এন্টারপ্রাইজের নির্মাতা হাফিজা আক্তার রানী। এছাড়াও উপস্থিত ছিলেন ISISC-এর সিইও আব্দুল আজিজ মুন্সী এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিনুল ইসলাম সহ অন্যান্যরা।

অর্গানিক ভেজিটেবল প্রডাকশন প্রশিক্ষক ছিলেন মোঃ আব্দুছ সালাম ও কনক হাওই, আর কম্পোস্ট প্রডাকশন প্রশিক্ষক ছিলেন মাজেদা বেগম। শিক্ষানবিশদের মধ্যে ২০ জন অর্গানিক ভেজিটেবল এবং ২০ জন কম্পোস্ট সার উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। সপ্তাহে ৫ দিন হাতে-কলমে এবং ১ দিন তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পটির লক্ষ্য গ্রামীণ জনগোষ্ঠীকে টেকসই কৃষি, কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়া এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা। অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষানবিশরা দক্ষ উদ্যোক্তা হয়ে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল