
(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৮:১১ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অবৈধভাবে সাদা পাথর মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বিকেল ৬:০০টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সরকার মামুনুর রশীদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদি হাসান হৃদয়।
অভিযানে ধোপাগুল ও লালবাগ এলাকার ৫টি পুকুরে গোপনভাবে মজুদ করা প্রায় ১.৫ লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়েছে। এসব পাথর স্থানীয় এক ওয়ার্ড সদস্যের জিম্মায় রাখা ছিল। অভিযানকালে কোনো ভূমি মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন না।
অভিযানকারীরা জানিয়েছেন, অবৈধ কার্যক্রমে জড়িত ক্রাশার মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রশাসন ভবিষ্যতেও প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে এই ধরনের অভিযান চালিয়ে যাবে এবং সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।