banglahour

২৪শে আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: বঙ্গবীর কাদের সিদ্দিকী

সারাদেশ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৪ অপরাহ্ন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ২৪শে আগস্টের আন্দোলন স্বাধীনতার কাছাকাছি একটি অর্জন হলেও বর্তমান তাদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি মনে করান, বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না, ঠিক তেমনি লতিফ সিদ্দিকী না হলে টাঙ্গাইলের রাজনীতি আজকের মতো হতো না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি লতিফ সিদ্দিকীর নামে মামলা থাকলে আইনি পথে তার পক্ষে লড়াই করার প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল