
(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ২:৩৮ অপরাহ্ন
বন্ধু আমরা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ এই স্লোগানকে ধারণ করে সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের উদ্যোগে কৃতি ৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মহসিন আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএসসি ৮৮ ব্যাচের ডা. ওয়ালিউর রহমান নয়ন, শামস্ গোলাম হোসেন আবির, সাংবাদিক রিফাত রহমান, চিকিৎসক একরামুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, শাহাজাহান ঝন্টু, আব্দুল মজিদ, মনোজ কুমার আগরওয়ালা, জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম সেন্টু, জহুরুল ইসলাম, নাসির উদ্দিন, আজিম উদ্দিন, ইমরোজ মোল্লা, আমির খসরু, মোজাম্মেল হক নেন্টু প্রমুখ।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।