banglahour

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ৫:৫৭ অপরাহ্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রাঙ্গামাটির গর্জনতলীর অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গর্জনতলীস্থ বলাকা ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ২৮৫ জন ভোটার সারিবদ্ধভাবে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট পরিচালনা করেন জেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি মো. মুশফিকুর রহমানসহ তিন সদস্যের নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উমং মারমা এবং কমিশনার হিসেবে দ্বীপজল ত্রিপুরা ও বাবুল বড়ুয়া দায়িত্ব পালন করেন।

নির্বাচনের ফলাফল

সভাপতি: ঝিনুক ত্রিপুরা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

সাধারণ সম্পাদক: বীর কুমার ত্রিপুরা (বটগাছ মার্কা) – ১৩৭ ভোট

শ্যামল ত্রিপুরা (ফুটবল মার্কা) – ৬৯ ভোট

নয়ন ত্রিপুরা (মোমবাতি মার্কা) – ১৪ ভোট

সহ-সভাপতি: রিপন বড়ুয়া (গোলাপ ফুল মার্কা) – ১৫২ ভোট

উজ্জ্বল ত্রিপুরা (বই মার্কা) – ১২৪ ভোট

শেখর মল্লিক – ৯৩ ভোট

অন্যান্য পদে নির্বাচিতরা:

সহ-সাধারণ সম্পাদক: শ্রেষ্ঠ কুমার ত্রিপুরা

কোষাধ্যক্ষ: ইমন মারমা

ক্রীড়া সম্পাদক: বিমল ত্রিপুরা

সাংস্কৃতিক সম্পাদক: শিমুল বড়ুয়া

সাহিত্য সম্পাদক: ভবদত্ত মুৎসুদ্দী

সদস্য: মাইকেল ত্রিপুরা, হিমেল ত্রিপুরা, সৈকত ত্রিপুরা

নবনির্বাচিত সভাপতির প্রতিক্রিয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার পর ঝিনুক ত্রিপুরা বলেন,
ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন। এলাকাবাসী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। নতুন পরিষদ নিয়ে আমরা সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়া উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল