banglahour

পিরোজপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

রাজনীতি | পিরোজপুর প্রতিনিধি ।

(১১ মাস আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৪১ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে রেজাউল করিম ঝন্টু (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আইউব আলী খলিফার ছেলে এবং ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বেশ কিছু নারিকেল পেড়ে নেয় একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল। এ নিয়ে ওইদিন রাতেই প্রফেসরের ছেলে মাসুদ থানায় অভিযোগ দায়ের করেন এবং ঘটনাটি ঝন্টুকে জানান। ঝন্টু রাতেই রুবেলকে নারিকেল ফেরত দিতে বলেন। কিন্তু রুবেল অস্বীকৃতি জানিয়ে উল্টো ঝন্টুকে দেখে নেয়ার হুমকি দেয়।

এর জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল ধারালো চাকু দিয়ে ঝন্টুর ওপর অতর্কিত হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খায়রুল বাশার বলেন, সকালে রেজাউল করিম ঝন্টুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন জানান, এ ঘটনার পর থেকে ঘাতক রুবেল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঝন্টুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল