banglahour

সারাদেশে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: ফয়সল চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ১০:০২ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত নেতা ফয়সল আহমদ চৌধুরীবলেছেন, জাতির মুক্তির প্রকৃত সনদ হচ্ছে বিএনপির ঘোষিত ৩১ দফা। এই দফাগুলো বাস্তবায়ন হলে আমরা একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বিয়ানীবাজার উপজেলার ৩নং দুবাগ ইউনিয়নে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

ফয়সল চৌধুরী বলেন সারাদেশের মানুষ আজ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সাড়া দিয়েছে। ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণের আস্থা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।৩১ দফা বাস্তবায়নের সুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।

কর্মসূচির ধাপ

এর আগে বাদ আসর দুবাগ চৌরাস্তার মোড় থেকে মিছিল বের হয়, যা বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশে রূপ নেয়। পরে লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফার পক্ষে প্রচারণা চালানো হয়।

উপস্থিত নেতৃবৃন্দ

এ সময় উপস্থিত ছিলেন—

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান,

যুগ্ম সম্পাদক মিছবা উদ্দিন,

সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান,

সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম,

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ,

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রেজা,

সাবেক ইউনিয়ন বিএনপি নেতা নজির আহমেদ মেম্বার,

ইউনিয়ন বিএনপির সদস্য আলমাছ উদ্দিন দুদু,

৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমেদ মেম্বার,

জাসাস, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল