
(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ১০:০৭ অপরাহ্ন
দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের এসআই মো. নবিউল ইসলাম।
অতুল চন্দ্র রায় (৩৮)
আজিজুল (৫০), পঞ্চগড় জেলার বোদা মাড়েয়া সর্দারপাড়া গ্রামের হরেন্দ্রনাথের ছেলে
মো. মাজেদুর রহমান মাসুদ (৪০)
রফিকুল ইসলাম, দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খাজিম উদ্দিনের ছেলে
মো. ইউনুস (৩৮), দিনাজপুর কোতয়ালী থানার রোস্তম আলীর ছেলে
জসিম উদ্দিন (২৬), ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বসুখানপুখুরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের ট্রান্সফরমার, পানির পাম্পসহ মূল্যবান সরঞ্জাম চুরি করে আসছিল।
এই চুরি করা মালামাল বিক্রি করা হতো।
তাদের তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলার আজিজুলের দোকান থেকে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। এসআই নবিউল ইসলাম বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিন জেলার সমন্বিত অভিযানে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ২১ আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের সাস্টেইনেবল এনার্জি এন্ড এগ্রো লিমিটেড (মহিমের ফার্ম) তে গভীর রাতে প্রায় ৩০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র ও রাইফেল নিয়ে প্রবেশ করে।
পাহারাদারদের হাত-পা ও চোখ বেঁধে রাখার পর ৬টি ট্রান্সফরমার লুট করে চলে যায় ডাকাতরা।