
(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৫৮ পূর্বাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,
যেই সংবিধানের দোহাই দিয়ে হাসিনা দিনের ভোট রাতে করেছে, সেই সংবিধান দিয়ে নির্বাচন হতে পারে না। প্রধান উপদেষ্টা আপনি নিয়ম পরিবর্তন করে এটাকে আইনগত বৈধতা দিয়ে আগামী মাসে নির্বাচন দেন, ওই নির্বাচন নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না। এইজন্য আমাদের লাগবে একটা নতুন সংবিধান।
শুক্রবার রাতে দেবীদ্বারের মোহাম্মদপুরে এনসিপির উদ্যোগে আয়োজিত “উঠানে রাজনীতি শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির দেবীদ্বার উপজেলা শাখার প্রধান আহ্বায়ক জামাল মোহাম্মদ কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
এনসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এম এস সাইফ মোস্তাফিজ
এনসিপির যুগ্ম মুখ্য ডা. মাহমুদা আলম মিতু
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ
হাসনাত আবদুল্লাহ বলেন,
হাসিনার সময় মানুষ ভোট দিতে পারে নাই। যারা ভোট দিতে পেরেছে, তারা পুরো বই সিল মেরেছে।
অনেক মৃত মানুষও কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে।
“ওই নির্বাচনী খেলায় আওয়ামী লীগের পক্ষে রেফারি গোল দিয়েছে, ওসি ভোট কাটার ব্যবস্থা করেছে, আর ইউএনও রেজাল্ট ঘোষণা করেছে।”
তিনি স্পষ্ট করে জানান, “এমন নির্বাচন আর আমরা চাই না। এখন নির্বাচন লাগবে, তবে নির্বাচনের নিয়মটা পরিবর্তন করতে হবে।”