
(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৩:২৯ অপরাহ্ন
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন
উপজেলা গণ অধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল
উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন সরকার জুনাঈদ
সাধারণ সম্পাদক আবির আহমেদ
এছাড়াও উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।