banglahour

গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন দাবি ফয়সল চৌধুরীর

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৭:৪৪ অপরাহ্ন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান ইন্টেরিম সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে; আগামী বছরের অপেক্ষা করলে হবে না। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে নির্বাচিত সরকারই সমাধান।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্ত বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, বিএনপি ও তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি স্বস্তিদায়ক ও স্বনির্ভর অবস্থানে পৌঁছাবে। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এই দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের স্বৈরশাসক প্রতিহত হলেও দেশ ও বিএনপি নিয়ে ষড়যন্ত্র চলছেই, যা আরও গভীর হবে। তাই নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দেশের চিত্র অর্ধেক পাল্টাবে যদি দেশনায়ক তারেক রহমান দেশে আসেন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ স্বপ্নের দেশের রূপে পরিণত হবে।

জনসভায় সভাপতিত্ব করেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামিম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া, সিলেট মহানগর ২২ওয়াডের কোষাধ্যক্ষ অজি মোহাম্মদ কাউছারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষকদল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং এলাকাবাসী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল