
(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন
পিরোজপুরে ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া মোড়ে সমাবেশে শেষ হয়।
সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ এবং জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নুরুল হক নুরু’র উপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে, যা নিন্দনীয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায়, গণধিকার পরিষদ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশে কঠোর কর্মসূচি চালাতে বাধ্য হবে।