
(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৯:১৭ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পাকিস্তান ও ভারতপন্থীরা একযোগে ষড়যন্ত্র চালাচ্ছে।
শনিবার সন্ধ্যায় ফরিদপুরে কবি জসীম উদ্দীনের “আসমানী” কবিতার প্রধান চরিত্র আসমানীর বাড়িতে রহিম উদ্দিন স্মরণে আয়োজিত বার্ষিক দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে রক্ষা করতেই জুলাই অভ্যুত্থানের অগ্রণী সৈনিকদের রাস্তায় পেটানো হয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি বানচাল করতে চক্রান্ত হলে জনগণ আবারও জীবন দিতে প্রস্তুত।
এর আগে তিনি শিবরামপুর ও পিঠাকুমড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।