banglahour

রুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল

রাজনীতি | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(৯ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৪১ অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা নাগরিক কমিটি, জেলা গণঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন ও ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সম্পূর্ণ অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল