banglahour

পিরোজপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

সারাদেশ | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৪৯ অপরাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।

নিহতা আসমা ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, নামাজ শেষে আসমা ঘরে বসে ছিলেন। এ সময় তার ছেলের স্ত্রী ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল