
(১১ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৪:২৯ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বরকত আলী (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদো মোল্লার ছেলে এবং হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মুক্তারপুর মোল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী জানান, সকালে কার্পাসডাঙ্গা বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন বরকত আলী। পথে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মুক্তারপুর ফেরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছবাহী স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান আলমসাধুর সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। বরকত আলী ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।