
(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৫:৪৬ অপরাহ্ন
কুমিল্লায় কোনো ঘুষ, তদবির বা হয়রানি ছাড়াই ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে ৪৭ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন ফলাফল ঘোষণা করেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪৫ জন সাধারণ কোটায়, ১ জন মুক্তিযোদ্ধা কোটা এবং ১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশ তাদের বরণও করে নেয়।
পুলিশ সুপার বলেন, ঘুষ ছাড়া নিয়োগ সম্ভব, আমরা সেটিই প্রমাণ করেছি। যারা নিয়োগ পেয়েছেন, তারা সবাই মেধাবী। আমি বিশ্বাস করি, তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের জুনে শুরু হয়। ১,৮৯১ জন আবেদনকারীর মধ্যে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬৩৭ জন। লিখিত পরীক্ষায় ৪৭ জন উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে ৭৫ জনকে নির্বাচিত করা হয়।
উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ মো. গাউছাল আজম, চাঁদপুর হাজীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমাসহ পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা।