banglahour

বিজিবি পার্বত্য অঞ্চলে যুবসমাজকে স্বাবলম্বী করার কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৫:৪৯ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বেকার যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কারিগরি প্রশিক্ষণের আয়োজন করেছে। রবিবার (৩১ আগস্ট) প্রশিক্ষণ শেষে ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণে স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী ৩১ জন অংশগ্রহণ করেন। তারা ফার্নিচার এন্ড কেবিনেট মেকিং, হস্তশিল্প (বেত ও বাঁশ) ও ইলেকট্রিক ও হাউজ ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ভালো ফলাফল অর্জনকারী ৩ জনকে কর্মসংস্থান সামগ্রীও প্রদান করা হয়।

অনুষ্ঠানে জোন কমান্ডার পার্বত্য এলাকার ৭টি স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাকে আর্থিক অনুদান প্রদান করেন এবং শিক্ষক-শিক্ষিকা, হেডম্যান ও স্থানীয় কারবারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

জোন কমান্ডার বলেন, বিজিবি স্থানীয় যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে ও মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে দূরে রাখতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজিবি কর্তৃক পরিচালিত এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা অর্জন করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল