
(১১ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৮:০৯ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিধিমালা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হবে। এরপর গেজেট প্রকাশের ২ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে।
খসড়া ভোটার তালিকা ১৪ কর্মদিবসের মধ্যে প্রস্তুত হবে এবং পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনী কার্যক্রম সুবিধাজনক সময়ে ১৪ কর্মদিবসের মধ্যে গ্রহণ করা হবে। শেষ পর্যন্ত, সরকারি গেজেট প্রকাশের ৪৫ কর্মদিবসের মধ্যে (সর্বোচ্চ ৩০ নভেম্বর ২০২৫) নির্বাচন সম্পন্ন হবে।