banglahour

বিটিভি’র নতুন কুঁড়ি ২০২৫: ময়মনসিংহে সফল আয়োজনের প্রত্যয়

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৮:১০ অপরাহ্ন

বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী জনপ্রিয় শিশু-কিশোরদের ‘নতুন কুঁড়ি’ ২০২৫ প্রতিযোগিতার প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে।

রোববার দুপুরে জেলা প্রশাসক মুফিদুল আলম সভাপতিত্বে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

প্রধান অতিথি বলেন, নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এ আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।

সভায় প্রতিভাবান শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। নতুন কুঁড়ির মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ তৈরি হচ্ছে। ময়মনসিংহ সারা দেশের মধ্যে সেরা হবে।

ময়মনসিংহ জেলা তথ্য অফিস আন্তঃব্যক্তিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সড়ক প্রচারের মাধ্যমে প্রতিযোগিতার প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, তথ্য অফিস ও শিল্পকলা একাডেমির কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল