banglahour

চুয়াডাঙ্গা সীমান্তে ৫ দিনে বিজিবির অভিযানে ৫৭ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ

অপরাধ | চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৮:১৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সীমান্তে পাঁচ দিনের কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৭ লাখ ৭১ হাজার ২০০ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, ২৭ থেকে ৩১ আগস্ট দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বড়বলদিয়া ও ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই সফল অভিযান পরিচালিত হয়। একই সময়ে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযানও পরিচালিত হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে:

১৯ বোতল ভারতীয় মদ

৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল

৩ কেজি ভারতীয় গাঁজা

৩ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেট

ভারতীয় শাড়ী ও থ্রীপিস

২০২টি ভারতীয় কসমেটিক্স

২০০টি চায়না দুয়ারী জাল

৫০০ কেজি চায়না কারেন্ট জাল

১৮০ কেজি ভারতীয় পেঁয়াজ ও অন্যান্য ভারতীয় খাদ্যদ্রব্য

হায়দার আলী আরও জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল