banglahour

বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাজনৈতিক দর্শন ও অবদান

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(৮ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৮:১৯ অপরাহ্ন

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, একদলীয় শাসন ও অর্থনৈতিক সমস্যার প্রেক্ষাপটে বিএনপি আত্মপ্রকাশ করে।

জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’কে কেন্দ্র করে রাজনৈতিক কাঠামো স্থাপন করেন। তিনি নারী নেতৃত্ব ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন; প্রতিষ্ঠার ৯ দিনের মধ্যেই জাতীয়তাবাদী মহিলা দল গঠন করা হয়। তার ১৯ দফা কর্মসূচিতে কৃষি, স্থানীয় সরকার, প্রশাসনিক সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের গুরুত্ব থাকে।

বর্তমান সময়ে বিএনপির নেতৃত্বে বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত ও সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে নারী অধিকার ও বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত, সংবিধান সংস্কার, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও যুব-নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে চেয়েছেন।

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব, বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং তারেক রহমানের আধুনিক রূপায়ণ বিএনপিকে দেশের সর্ববৃহত্তর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল