banglahour

আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে ২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হবে : আজিজুল বারী হেলাল

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(৮ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ১০:৪৬ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় সংসদের তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।

শনিবার (৩০ আগস্ট) খুলনার রূপসা উপজেলার পালেরহাট হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আজিজুল বারী হেলাল বলেন, “বিগত ১৬ বছরে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেনি। তারা উন্মুখ হয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনে নিজেদের পছন্দের প্রতীকে ভোট দিতে। যদি জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে, তবে রূপসার পালেরহাটকে আধুনিক ব্যবসা কেন্দ্রে রূপান্তর করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জি. এম. কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা জাসাসের সদস্য সচিব এ. কে. আজাদ এবং জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহামুদুল হাসান লোটাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক।

সভায় আরও বক্তব্য দেন মো. আবু সাঈদ শেখ ও গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল