
(৩ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৪ অপরাহ্ন
ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার বলেছেন, একাত্তরের লড়াইয়ে আমরা জয়ী হয়েছি,স্মার্ট বাংলাদেশ রূপান্তরের চলমান লড়াইয়েও বিজয় আমাদের হবে। উন্নয়ন বিরোধী অপশক্তির অনলাইন অপপ্রচার বা গুজবের বিরুদ্ধে ডিজিটাল লড়াইও আমাদের চালিয়ে যেতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে উন্নয়নের যুদ্ধ অব্যাহত রাখতে মুক্তিযোদ্ধাদের সন্তানসহ স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধের সৈনিক হিসেবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।।
মন্ত্রী আজ রোববার (১৩ ফেব্রুয়ারী) রাজধানীর ধানমন্ডী ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন চত্ত্বরে মুক্তিযোদ্ধা সংসদ এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুল হক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা বক্তৃতা করেন।