
(১ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:০৬ অপরাহ্ন
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ৩১ আগস্ট রাতে হাউজিং এস্টেট পুরাতন কলোনী এলাকায় অভিযান চালিয়ে সাজু (২৯), পিতা-মৃত সালাউদ্দিন, সাং–রোড নং–১৬৪ হাউজিং এস্টেট এবং আল আমিন (২৫), পিতা-মোহাম্মদ আলী, সাং–রোড নং–১৪৭ হাউজিং এস্টেট পুরাতন কলোনীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, থানার রেকর্ড ও সিডিএমএস তথ্য অনুযায়ী, সাজুর বিরুদ্ধে খালিশপুর থানায় চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা রয়েছে।