
(৮ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:১১ অপরাহ্ন
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ফৌজদারি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন এবং জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
পরে ফৌজদারি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।